‘ইরানের ওপর বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে, আমাদের ধৈয্যরও সীমা আছে’

ইরানের ওপর থেকে বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ। একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বৈঠক করেন সৌদির মন্ত্রী।
বিজ্ঞাপন
এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রিন্স ফয়সাল বলেন, “ইরানের প্রতি আমাদের অল্প যে বিশ্বাস ছিল সেটি পুরোপুরি ভেঙে গেছে। প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলা ছিল মধ্যযুগীয় কাজ। আর আমরা এখন যা দেখছি, এটি নিশ্চিত করছে, তাদের কাজকর্ম মধ্যযুগীয়।”
“আমি আশা করব আজকের বৈঠক থেকে যে বার্তা দেওয়া হয়েছে ইরান তা বুঝবে। তারা কি করছে দ্রুত তার পুনরায় বিবেচনা করবে এবং প্রতিবেশীদের ওপর হামলা বন্ধ করে দেবে।”
“ইরানের আগ্রাসনের প্রতি আমাদের ধৈয্যরও সীমা আছে।”— যোগ করেন প্রিন্স ফয়সাল।
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা
এমটিআই