‘নতি স্বীকার করেছেন ট্রাম্প’

ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলার পরিকল্পনা আগামী ৫ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার তিনি হুমকি দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নয়ত তাদের সেনারা ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা শুরু করবে।
বিজ্ঞাপন
তবে আজ সোমবার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার আগেই ট্রাম্প ঘোষণা দেন, ৫ দিনের জন্য তিনি এ পরিকল্পনা স্থগিত করেছেন।
এছাড়া ইরানের সঙ্গে গত দুইদিন ভালো আলোচনা হয়েছে বলেও দাবি করেন তিনি। যার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ট্রাম্প।
তবে ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনাই হয়নি। উল্টো ট্রাম্প ইরানের পাল্টা হামলার হুমকির ভয়ে ‘নতি স্বীকার করেছেন’।
বিজ্ঞাপন
ট্রাম্প ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পর ইরানের বিপ্লবী গার্ড জানায়, তারা ইসরায়েল এবং উপসাগরীয় আরব দেশগুলোর যেসব বিদ্যুৎ কেন্দ্র যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে সেগুলোতে হামলা চালাবে।
তাদের এ হুমকির পর আরব দেশগুলো ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করে। ধারণা করা হচ্ছে, কূটনীতি ও ইরানের হামলার হুমকির কারণে ট্রাম্প আপাতত বিদ্যুৎ কেন্দ্রে হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
সূত্র: আলজাজিরা
বিজ্ঞাপন
এমটিআই