বিজ্ঞাপন

দুবাইয়ে ইরানের হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা

অ+
অ-
দুবাইয়ে ইরানের হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী ড্রোন ডিপোতে হামলার দাবি করেছে ইরান। শনিবার (২৮ মার্চ) ড্রোন ডিপোটি টার্গেট করা হয়। ইরানের সেনাবাহিনী জানায়, তাদের হামলায় ডিপোটি ধ্বংস হয়ে গেছে। তবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য অস্বীকার করেছে।

বিজ্ঞাপন

এরমধ্যে ইরানের বিপ্লবী গার্ডের খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, ওই ড্রোন ডিপোতে হামলার সময় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই নিহত হয়েছেন। কারণ হামলার পর কি অবস্থা হয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে তেহরান। এরমধ্যে আমিরাতের দুবাই ও আবধুাবিতে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে।

হামলার ব্যাপারে ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছিল, “সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন কমান্ডার ও সৈন্যদের গোপন আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। পাশাপাশি মার্কিন বাহিনীকে সহায়তা করার জন্য দুবাইয়ে রাখা ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী ব্যবস্থার ডিপোও টার্গেট করা হয়। হামলায় ডিপোটি ধ্বংস হয়ে গেছে।”

বিজ্ঞাপন

এর আগে আজ শনিবার এক অঘোষিত সফরে আমিরাতে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই সময় তিনি জানান, দুই দেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তার এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দুবাইয়ে ড্রোন ডিপোতে টার্গেট করার তথ্য জানায় ইরান।

সূত্র: তাসনিম নিউজ

এমটিআই