সংযুক্ত আরব আমিরাতের সরকারি মালিকানাধীন অ্যালুমিনিয়াম উৎপাদনকারী ‘আমিরাত গ্লোবাল অ্যালুমিনিয়ামের’ একটি উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। এতে স্থাপনাটি ব্যাপক ক্ষত্রিগস্ত হয়েছে।
বিজ্ঞাপন
আজ শনিবার (২৮ মার্চ) সকালে এ হামলা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তারা বলেছে, তাদের আল তাওইলিাহ উৎপাদন কেন্দ্রকে টার্গেট করা হয়। এটি আবুধাবির খলিফা অর্থনৈতিক জোনে অবস্থিত।
প্রতিষ্ঠানটি বিবৃতিতে আরও জানিয়েছে, তাদের উৎপাদন কেন্দ্রে ছোড়া ইরানের মিসাইল ও ড্রোনের আঘাতে অসংখ্য কর্মী আহত হয়েছেন। তবে তাদের কারও অবস্থাই গুরুতর নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ কত বেশি এখন এটি নিরূপণ করা হচ্ছে।
এদিকে এরআগে সংবাদমাধ্যম আলজাজিরা বলেছিল, শনিবার সকালে খলিফা অর্থনৈতিক জোনে মিসাইলের ধ্বংসাবশেষ পড়েছিল। এতে সেখানকার একাধিক স্থাপনায় আগুন ধরে যায়।
বিজ্ঞাপন
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র আজ শনিবারই ইরান তাদের লক্ষ্য করে ২০টি ব্যালিস্টিক মিসাইল এবং ৩৭টি ড্রোন ছুড়েছে। তবে এরমধ্যে কতগুলো মিসাইল ও ড্রোন ভূপাতিত করা হয়েছে, সেটি জানায়নি তারা।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৩৯৮টি মিসাইল প্রতিহত করা হয়েছে। ড্রোন প্রতিহত করা হয়েছে ১ হাজার ৮৭২টি।
ইরানের হামলায় আমিরাতে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে তিনজন সামরিক বাহিনীর লোক।
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা, দ্য গার্ডিয়ান
এমটিআই
