সিরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে করা ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে সিরিয়ার সেনারা। দেশটির এক শীর্ষ কর্মকর্তা রোববার (২৯ মার্চ) জানিয়েছেন, সিরিয়ায় থাকা সর্বশেষ কয়েকটি মার্কিন ঘাঁটির একটিতে হামলা চালানো হয়েছে।
বিজ্ঞাপন
ইরাক থেকে ছোড়া ড্রোন ভূপাতিত করার তথ্য নিশ্চিত করে সিরিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী সিপান হামো মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “আজকে দিনের শুরুতে, কার্সাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে, যেটি আমাদের ভূখণ্ডে অবস্থিত, সেটিতে ইরাক থেকে চারটি ড্রোন ছোড়া হয়। কোনো হতাহত ছাড়াই এই ড্রোনগুলো ভূপাতিত করা হয়।”
“আমরা এই হামলার জন্য ইরাককে দায়বদ্ধ করছি এবং ভবিষ্যতে যেন এমন হামলা না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেয়। এসব হামলা আমাদের দেশের স্থিতিশীলতাকে হুমকিতে ফেলে।”
এরআগে গতকাল সিরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের আল-তানফে ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা করা হয়। এখানেও ড্রোন ছোড়া হয় ইরাক থেকে। এ ঘাঁটিতে আগে যুক্তরাষ্ট্রের সেনারা থাকত।
বিজ্ঞাপন
ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্রের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর জবাবে তাদের ওপরও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে।
এখন পর্যন্ত ইরান যুদ্ধে ইরাক, লেবানন এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলো যোগ দিয়েছে। এরমধ্যে ইরাকি যোদ্ধারা মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অপরদিকে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলে হামলা চালাচ্ছে।
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা
এমটিআই
