ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মাঝে তুরস্কের আকাশসীমায় প্রবেশ করা চতুর্থ একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সোমবার ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর তুরস্কের দিকে ধেয়ে আসা চতুর্থ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ন্যাটো।
এর আগে, চলতি মাসে আরও তিনটি ক্ষেপণাস্ত্র একইভাবে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়ে এবং ধ্বংস করা হয়। ওই ঘটনার পর আঙ্কারা কড়া প্রতিবাদ জানিয়ে তেহরানকে সতর্ক করেছিল।
বিজ্ঞাপন
তবে আগের তিনটি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে তেহরান বলেছে, এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কোনও অনুমতি দেওয়া হয়নি।
এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির ভূখণ্ডে যেকোনও হুমকির বিরুদ্ধে ‘কঠোর এবং কোনও দ্বিধা ছাড়াই’ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা।
বিজ্ঞাপন
এসএস
