বিজ্ঞাপন

কুয়েতে ইরানের ব্যাপক হামলা, সহায়তায় এগিয়ে আসছে যুক্তরাজ্য

অ+
অ-
কুয়েতে ইরানের ব্যাপক হামলা, সহায়তায় এগিয়ে আসছে যুক্তরাজ্য

কুয়েতের তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (৩ এপ্রিল) সকালে হওয়া এ হামলার পর দেশটির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে যুক্তরাজ্য।

বিজ্ঞাপন

ইরানি হামলা প্রতিহতে কুয়েতকে নিজেদের র‌্যাপিড সেন্ট্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করবে ব্রিটিশরা।

সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, কুয়েতের মিনা আল-আহমাদি তেল পরিশোধনাগারে হামলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমেদ আল সাবাহ ফোনে কথা বলেন। এরপরই আকাশ প্রতিরক্ষা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত হয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, “কুয়েতের তেল পরিশোধনাগারে হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী তার টেলিফোন আলাপ শুরু করেন। তিনি কুয়েতের নেতাকে আশ্বস্ত করেন যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে কুয়েত এবং মিত্রদের পাশে রয়েছে।”

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা

এমটিআই