বিজ্ঞাপন

দাবি আরাগচির

‘ইসলামাবাদে সংলাপ নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে মার্কিন গণমাধ্যম’

অ+
অ-
‘ইসলামাবাদে সংলাপ নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে মার্কিন গণমাধ্যম’

ইসলামাবাদে ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে তেহরানের প্রতিনিধিদের সম্ভাব্য সংলাপ ‘হচ্ছে না’ জানিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে একাধিক মার্কিন সংবাদমাধ্যম— তা সঠিক নয় বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

বিজ্ঞাপন

মার্কিন সংবাদমাধ্যমগুলোতে ইরানের অবস্থান ভুলভাবে তুলে ধরা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় আরাগচি বলেন, “মার্কিন গণমাধ্যমগুলোতে ইরানের অবস্থান ভুলভাবে তুলে ধরা হচ্ছে। সংলাপ ও কূটনৈতিকভাবে সমস্যা সমাধানে পাকিস্তান যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেজন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ এবং আমরা কখনও বলিনি যে ইসলামাবাদে যাবো না। আমাদের ওপর একটি অবৈধ যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এই যুদ্ধের একটি চূড়ান্ত এবং স্থায়ী সমাধানই আমাদের কাছে মুখ্য।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বেঁধে যাওয়ার পর মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ শুরুর জন্য কূটনৈতিক প্রচেষ্টা শুরু করে পাকিস্তান। গত ১৫ মার্চ পাকিস্তানের মাধ্যমে তেহরানকে ১৫টি পয়েন্ট সম্বলিত একটি শান্তি প্রস্তাব পাঠান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবের ওপর ভিত্তি করে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সরাসরি সংলাপের জন্য তৎপরতা শুরু করেছিল পাকিস্তান। এপ্রিল প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে ইসলামাবাদে সেই সংলাপ শুরু হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

তবে শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায় যে ট্রাম্পের শান্তি প্রস্তাব এবং ইসলামাবাদের সংলাপ— কোনোটিতেই ইরান আগ্রহী নয়। পরে ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে অন্যান্য মার্কিন সংবাদমাধ্যমও একই প্রতিবেদন প্রকাশ করে।

শনিবারের এক্সবার্তায় এই প্রতিবেদনকে ভুল বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র : এএফপি, আরব নিউজ

বিজ্ঞাপন

এসএমডব্লিউ

বিজ্ঞাপন