যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিতের দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমান এফ-১৫ এর ক্রুকে উদ্ধার করতে এসেছিল এ হেলিকপ্টারগুলো। তখন এগুলো মাটিতে নামিয়ে আনা হয়।
বিজ্ঞাপন
এর পাশাপাশি একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমানও ধ্বংস করেছে ইরান।
ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র রোববার (৫ এপ্রিল) বলেছেন, “সি-১৩০ সামরিক পরিবহন বিমান ভূপাতিতের পাশাপাশি দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে।”
এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধার করতে আসা মার্কিন বাহিনীর বিরুদ্ধে ‘অ্যারোস্পেস, স্থল বাহিনী, ইরাকের পপুলার ইউনিট, প্যারামিলিটারি বাসিজ এবং পুলিশ কমান্ড’ যৌথভাবে কাজ করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আর এ যৌথ অভিযানে মার্কিনিদের একাধিক এয়ারক্রাফট ভূপাতিত করা হয়েছে।
বিজ্ঞাপন
এরআগে রোববার সকালে ইরানের সেনাবাহিনী বলেছিল ইস্ফাহান প্রদেশে একটি ড্রোন ভূপাতিত করেছে তারা।
এদিকে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছিল বোয়ের-আহমেদ প্রদেশে। সেখানেই বিমানের অপর ক্রু লুকিয়ে ছিলেন। তাকে উদ্ধার করতে ওই প্রদেশের কোহ-ই-সিয়াহতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের কমান্ডোরা। এতে অন্ত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
প্রাদেশিক কর্মকর্তা ইরাজ কাজেমিজো বার্তাসংস্থা তাসনিম নিউজকে বলেছেন, “গতকাল রাতের হামলায় কোহ-ই-সিয়াহতে পাঁচজন শহীদ হয়েছেন। মার্কিনিরা তাদের পাইলটদের খোঁজার সময় এ হত্যাকাণ্ড ঘটায়।”
বিজ্ঞাপন
গত শুক্রবার সকালে এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। ওইদিনই পাইলটকে উদ্ধার করা হয়। এর দুইদিন পর উদ্ধার করা হয়েছে বিমানের অপর ক্রুকে।
সূত্র: আল-আরাবিয়া
এমটিআই
