বিজ্ঞাপন

বিস্ফোরক দাবি ট্রাম্পের

ইরানে বিক্ষোভকারীদের জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্র নিয়েছে কুর্দিরা

অ+
অ-
ইরানে বিক্ষোভকারীদের জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্র নিয়েছে কুর্দিরা

ইরানের সঙ্গে দ্রুত কোনও চুক্তিতে পৌঁছাতে না পারলে দেশটির তেল সম্পদ ‌‘‘দখলে’’ নেওয়ার কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ওই তথ্য জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘‘তারা (ইরান) যদি দ্রুত কোনও চুক্তিতে না আসে, তাহলে আমি সবকিছু উড়িয়ে দেওয়ার এবং তেল সম্পদ দখল করে নেওয়ার কথা ভাবছি।’’ তবে ওয়াশিংটন আগামীকালকের (সোমবার) মধ্যেই ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি এবং তেহরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানানোর কিছুক্ষণ পরই ট্রাম্প টেলিফোনে ওই সাক্ষাৎকার দেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চলতি বছরের শুরুর দিকে ইরানের সরকার সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর রক্তক্ষয়ী দমন-পীড়ন চালানোর পর কুর্দি মিলিশিয়া বাহিনীর মাধ্যমে বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। কারণ কুর্দিরা অস্ত্রগুলো নিজেদের কাছেই রেখে দিয়েছিল।

ট্রাম্প বলেন, আমরা বিক্ষোভকারীদের কাছে প্রচুর বন্দুক পাঠিয়েছিলাম... কিন্তু আমার মনে হয় কুর্দিরাই সেই বন্দুকগুলো নিয়ে নিয়েছে।

সূত্র: আল জাজিরা।

বিজ্ঞাপন

এসএস