বিজ্ঞাপন

ট্রাম্পের হুমকিতে ভীত নয় ইরান, বললেন প্রথম ভাইস প্রেসিডেন্ট

অ+
অ-
ট্রাম্পের হুমকিতে ভীত নয় ইরান, বললেন প্রথম ভাইস প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানি সভ্যতাকে আজ রাতে ‘পুরোপুরি মুছে ফেলার’ হুমকি দেওয়ার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। মঙ্গলবার ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ বলেছেন, ইরানের সভ্যতা হাজার বছর ধরে শত্রুদের এমন সব ‘বিভ্রান্তি’ কাটিয়ে জয়ী হয়ে আসছে।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, ইরান ট্রাম্পের হুমকিতে ভীত হবে না। শত্রুর বর্বরতার জবাবে আমাদের অবস্থান অনড় এবং আমরা ইরানি জাতির অভ্যন্তরীণ শক্তির ওপরই আস্থাশীল।

এদিকে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই ট্রাম্পের হুমকির জবাবে সংঘাতপূর্ণ বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‌‌‘‘একটি ‘সভ্য’ জাতির সংস্কৃতি, যুক্তি এবং নিজেদের ন্যায়সঙ্গত লক্ষ্যের প্রতি বিশ্বাসের শক্তি নিঃসন্দেহে পাশবিক শক্তির যুক্তিকে পরাজিত করবে। যে জাতি নিজেদের পথের বিশুদ্ধতায় পূর্ণ বিশ্বাস রাখে, তারা তাদের অধিকার এবং বৈধ স্বার্থ রক্ষায় নিজেদের সমস্ত সামর্থ্য ও সক্ষমতাকে কাজে লাগাবে।’’

বিজ্ঞাপন

• বিদ্যুৎকেন্দ্রে ‘মানবঢাল’ ও পাল্টা হামলার প্রস্তুতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আশঙ্কায় ইরানের দক্ষিণাঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলোতে স্থানীয় বাসিন্দাদের ব্যবহার করে ‘মানবঢাল’ তৈরি করা হয়েছে। ট্রাম্পের হুমকি এবং চলমান হামলা ইরানের সরকারের মধ্যে এক ধরনের প্রতিরোধ শক্তি তৈরি করেছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপাতত তারা আর কোনও যোগাযোগ করবে না।

বর্তমান পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে যা প্রস্তাব করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র যা দাবি করছে, তার মধ্যে ব্যবধান ঘুচিয়ে আনা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। এর পেছনে ইসরায়েলের বড় ভূমিকা রয়েছে; যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও কঠোর করার জন্য ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে তেল আবিব।

বিজ্ঞাপন

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানিদের সামনে এখন দু’টি পথ খোলা রাখা হয়েছে, আত্মসমর্পণ অথবা যুদ্ধ। এমন পরিস্থিতিতে ইরানের সশস্ত্র বাহিনী দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে যে ধরনের হামলা চালানো হবে, তারাও ঠিক সমপরিমাণ ও সমানুপাতিক পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে।

সূত্র: আল জাজিরা।

এসএস