বিজ্ঞাপন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি

ইরান যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ চেয়েছে, তাদের প্রতি ‘ক্ষমা’ দেখিয়েছেন ট্রাম্প

অ+
অ-
ইরান যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ চেয়েছে, তাদের প্রতি ‘ক্ষমা’ দেখিয়েছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কাছে ইরান যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ। বুধবার (৮ এপ্রিল) সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, ব্রিজ ও তেলক্ষেত্রে হামলা চালিয়ে দেশটিকে অকেজো করে দিতে পারতেন। কিন্তু ইরান যুদ্ধবিরতি চাওয়ায় তিনি তাদের প্রতি ‘ক্ষমা’ প্রদর্শন করেছেন।

বিজ্ঞাপন

হেগসেথ বলেছেন, “ইরান ব্যাপক চাপের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যদি তারা আমাদের শর্ত প্রত্যাখ্যান করত তাহলে পরবর্তী টার্গেট হতো তাদের বিদ্যুৎকেন্দ্র, তাদের ব্রিজ, তেল এবং জ্বালানি অবকাঠামো।”

“এগুলো ধ্বংস করলে পুনর্গঠন করতে ইরানের কয়েক দশক সময় লাগত। কিন্তু দেশটির সরকারের নেতারা বুঝতে পেরেছে চুক্তিই ভালো।”

“ইরানের পুরো অর্থনীতিকে চূর্ণ করার ক্ষমতা প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের ছিল। কিন্তু তিনি ক্ষমাকে বেঁছে নিয়েছেন।”

বিজ্ঞাপন

এদিকে গতকাল রাতে ট্রাম্প ইরানে ব্যাপক হামলার হুমকি দেন। তিনি ইরানকে চুক্তি করতে এবং হরমুজ প্রণালি খুলে দিতে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত সময় বেধে দেন। কিন্তু এই সময়সীমা শেষ হওয়ার দুই ঘন্টা আগে তিনি যুদ্ধবিরতির ঘোষণা দেন।

এরপর ইরানও এটি মানার ঘোষণা দেয়। দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর ইরানে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল এখনো কোনো হামলা চালায়নি।

সূত্র: আলজাজিরা, বিবিসি

বিজ্ঞাপন

এমটিআই