বিজ্ঞাপন

লেবাননে ইসরায়েলের হামলায় ১১২ জন নিহত, আহত আটশরও বেশি

অ+
অ-
লেবাননে ইসরায়েলের হামলায় ১১২ জন নিহত, আহত আটশরও বেশি

লেবাননের রাজধানী বৈরুত ও অন্যান্য অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর লেবাননে অস্বাভাবিক হামলা শুরু করে দখলদাররা।

বিজ্ঞাপন

এতে এখন পর্যন্ত ১১২ জন নিহত ও আটশরও বেশি মানুষ আহত হয়েছেন। এ ব্যাপারে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, “ইসরায়েলি হামলায় ১১২ জন প্রাণ হারিয়েছেন এবং ৮৩৭ জন আহত হয়েছেন।”

এদিকে লেবাননে ইসরায়েলের হত্যাযজ্ঞের জেরে ইরান মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে, যদি লেবাননে হামলা বন্ধ না করা হয় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা আলোচনায় বসবে না।

 আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের প্রতিনিধিদের বৈঠক করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

তবে লেবাননে ইসরায়েলি আগ্রাসন চললে এ আলোচনা আর হবে না বলে মধ্যস্থতাকারীদের জানিয়েছে তেহরান।

সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিও আবার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। এর পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে আবারও হামলা শুরু হবে বলে সতর্কতা দিয়েছে দেশটি।

যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার সময় মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, যুদ্ধবিরতির আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের মিত্ররা থাকবে। অর্থাৎ হিজবুল্লাহর ওপরও হামলা বন্ধ হবে। কিন্ত ইসরায়েলি দখলদাররা চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা চালায়।

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা

এমটিআই