যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে কাল শুক্রবার ইরানের প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।
বিজ্ঞাপন
তবে এ আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছার জন্য তিনি কিছু পূর্ব শর্ত দিয়েছেন। ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দখলদার ইসরায়েলকে আগে যুক্তরাষ্ট্রকে থামাতে হবে, যেন তারা আর লেবাননে হামলা না চালায়।
তিনি আরও বলেছেন, এই অঞ্চলের শান্তিতে অবশ্যই লেবাননকে যুক্ত করতে হবে। সামনের কয়েক ঘণ্টা গুরুত্বপূর্ণ।
তবে কিসের জন্য সামনের কয়েক ঘণ্টা গুরুত্বপূর্ণ সেটি উল্লেখ করেননি ইরানি মন্ত্রী।
বিজ্ঞাপন
ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের কখনো ছেড়ে যাবে না
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পরও গতকাল লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে দুইশরও বেশি মানুষ নিহত ও হাজারের অধিক মানুষ আহত হয়েছেন।
লেবাননে ইসরায়েলের এ হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান লেবানিজদের ছেড়ে কখনো যাবে না। ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রাখে তাহলে সামনের আলোচনা অর্থহীন হয়ে উঠবে।
বিজ্ঞাপন
তিনি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “লেবাননে ইসরায়েলের নতুন হামলা যুদ্ধবিরতির চরম লঙ্ঘন। এটি প্রতারণা এবং সম্ভাব্য চুক্তির প্রতি দায়বদ্ধতাহীনতার একটি বিপজ্জনক লক্ষণ। এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে যেকোনো আলোচনা নিরর্থক হয়ে পড়বে। আমাদের আঙুল এখনো ট্রিগারেই আছে। ইরান কখনোই তার লেবানিজ ভাই-বোনদের একা ফেলে যাবে না।”
সূত্র: ফার্স নিউজ
এমটিআই
