যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ এপ্রিল) আকস্মিকভাবে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
যারা এপস্টিনের যৌন অপরাধের শিকার হয়েছিলেন তাদের জন্য কংগ্রেসে শুনানির আহ্বানও জানিয়েছেন তিনি।
এছাড়া ট্রাম্পের সঙ্গে তাকে এপস্টিন পরিচয় করিয়ে দিয়েছিল এমন যে গুঞ্জন রয়েছে সেটি অস্বীকার করেছেন মেলানিয়া। তিনি বলেছেন “আমার সুনাম নষ্ট করার হীন চেষ্টা” হিসেবে এগুলো ছড়ানো হয়েছে।
তবে হঠাৎ করে জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক থাকা না থাকার বিষয়ে মেলেনিয়া ঘোষণা দিলেন সেটি এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
বিজ্ঞাপন
মেলানিয়া জানিয়েছেন, এপস্টিনের দ্বারা তিনি যৌন হয়রানির শিকার হননি। আর এপস্টিনের সঙ্গে তার কোনোদিন কথাও হয়নি। ২০০০ সালে শুধুমাত্র তার পাশ দিয়ে হেঁটে গেছেন তিনি।
এপস্টিন নারীদের ওপর যে যৌন নিপীড়ন চালিয়েছে এরসঙ্গে নিজে কোনোভাবেই জড়িত বা সংশ্লিষ্ট নয় বলে জানান মেলানিয়া। তিনি বলেছেন, “এপস্টিন তার শিকারদের হেনস্তা করছে এ ব্যাপারে আমি কখনো কিছু জানতাম না। আমি এগুলোর সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলাম না।”
আর এপস্টিন নিয়ে তার বিরুদ্ধে যেসব কথা বলা হয় সেগুলোর আজকেই শেষ হওয়া উচিত বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
সূত্র: বিবিসি
এমটিআই
