ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আলোচনা শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দীর্ঘ এক পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিজ্ঞাপন
তিনি তার পোস্টে বলেছেন, ইরানের পুরোনো নেতারা আর আমাদের সাথে নেই (বেঁচে নেই)। মহান আল্লাহর প্রশংসা। এছাড়া ইরানের প্রায় সব সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি।
ট্রাম্প লিখেছেন, “মিডিয়ায় দেখানো হচ্ছে ইরান জিতছে। কিন্তু তারা হারছে, অনেক বড়ভাবে হারছে। তাদের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, বিমানবাহিনী নেই। তাদের বিমান বিধ্বংসী ব্যবস্থারও আর কোনো অস্তিত্ব নেই। রাডার মৃত। ইরানের মিসাইল এবং ড্রোন ফ্যাক্টরি; সঙ্গে মিসাইল এবং ড্রোন নিশ্চিহ্ন হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো— তাদের দীর্ঘদিনের নেতারা আর আমাদের সাথে নেই। মহান আল্লাহর প্রশংসা।”
ইরান হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইন স্থাপন করেছে উল্লেখ করে ট্রাম্প দাবি করেছেন, বিশ্বের স্বার্থে তারা সেসব মাইন অপসারণ শুরু করেছেন। যদিও এখন পর্যন্ত হরমুজ ইসলামিক বিপ্লবী গার্ডের নিয়ন্ত্রণেই আছে।
বিজ্ঞাপন
ট্রাম্প এ ব্যাপারে বলেছেন, “বিশ্বের সব দেশের স্বার্থে যুক্তরাষ্ট্র এখন সাগর থেকে মাইন অপসারণ শুরু করেছে।”
সূত্র: বিবিসি
এমটিআই
