বিজ্ঞাপন

জেডি ভ্যান্সের মন্তব্যে পাওয়া গেছে ধারণা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির আশা কতটুকু?

অ+
অ-
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির আশা কতটুকু?

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠকে বসার পর দুই দেশের মধ্যে ইতিবাচক কিছু একটা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে দিনশেষে চুক্তি ছাড়াই শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত এ বৈঠক।

বিজ্ঞাপন

মার্কিনি ও ইরানিদের মধ্যে চুক্তি হওয়ার ক্ষেত্রে খুব বেশি আশাবাদী হওয়া যাচ্ছে না। তিনি অনেকটা নিজেদের সিদ্ধান্ত জানিয়ে গেছেন। ভ্যান্স বলেছেন, তারা ইরানিদের কাছে নিজেদের দাবি-দাওয়া উত্থাপন করেছেন। যদি ইরান এগুলোতে রাজি হয় তাহলে চুক্তি হওয়া সম্ভব।

ইরানিরা তাদের শর্ত মানতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে ভ্যান্স বলেন, “আমরা খুবই সাধারণ একটি প্রস্তাব রেখে এখান থেকে যাচ্ছি, যা হলো বোঝার একটি পদ্ধতি। এটিই আমাদের সবচেয়ে ভালো এবং শেষ প্রস্তাব। ইরানিরা এ প্রস্তাব গ্রহণ করে কি না আমরা এখন সেটিই দেখব।”

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য ১৪ দিনের যে যুদ্ধবিরতি হয়েছে। সেটির চারদিন গেছে। এখনো ১০দিন বাকি আছে। যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের আশা আলোচনা ব্যর্থ হলেও যুদ্ধবিরতি অন্তত শেষ পর্যন্ত চলবে। আর বাকি সময়ের মধ্যে হয়ত আরেক দফা আলোচনা হতেও পারে।

বিজ্ঞাপন

কিন্তু আপাতত যেহেতু আলোচনা ব্যর্থ হয়েছে, তাই নতুন করে আবারও যদ্ধ শুরুর শঙ্কা তৈরি হয়েছে। যা ইরানিদের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোকেও উদ্বিগ্ন করে তুলেছে।

সূত্র : বিবিসি

এমটিআই