হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধ করার যে ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। তিনি বলেছেন, ‘ইরান মার্কিন হুমকির মুখে নতি স্বীকার করবে না’।
বিজ্ঞাপন
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি ইতোমধ্যে এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, পাকিস্তানে শান্তি আলোচনার সময় উভয় পক্ষই ‘একটি সমঝোতার খুব কাছাকাছি’ ছিল, কিন্তু আলোচনায় তেহরান 'সর্বোচ্চ চাপ, ক্রমাগত শর্ত পরিবর্তন এবং অবরোধের’ সম্মুখীন হয়েছে।
ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হওয়ার পর গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় রোববার হরমুজ প্রণালী এবং ইরানের সমুদ্রবন্দরগুলো অবরোধের ঘোষণা দেন।
ট্রাম্প এই ঘোষণা দেওয়ার কিছু সময় পর এক এক্সবার্তায় ঘালিবাফ বলেন, “ইরান মার্কিন হুমকির মুখে নতি স্বীকার করবে না। বর্তমান জ্বালানি তেলের দাম উপভোগ করে নিন। আপনাদের এই তথাকথিত 'অবরোধের' কারণে শীঘ্রই আপনারা চার বা পাঁচ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন।”
বিজ্ঞাপন
এদিকে পৃথক এক বার্তায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইরানি জলপথের কাছাকাছি আসা যে কোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র : বিবিসি
এসএমডব্লিউ
