বিজ্ঞাপন

অবরোধ শুরুর পর ট্রাম্পের হুমকি

হরমুজ পার হওয়ার চেষ্টা করলে সাথেসাথে ইরানি জাহাজ ধ্বংস করা হবে

অ+
অ-
হরমুজ পার হওয়ার চেষ্টা করলে সাথেসাথে ইরানি জাহাজ ধ্বংস করা হবে

হরমুজ প্রণালিতে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরুর পরই ইরানকে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ এপ্রিল) ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করা শুরু করে মার্কিন সেনারা।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেছেন, ইরানের জাহাজ অবরোধ করা অঞ্চলের কাছে আসা মাত্র ধ্বংস করে দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “সতর্কতা: (ইরানিদের) কোনো জাহাজ যদি আমাদের অবরোধ করা অঞ্চলের কাছে আসে, তাহলে তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হবে। সমুদ্রে মাদক চোরাকারবারিদের যেভাবে হত্যা করা হয়েছে ইরানিদের বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্রাম্প দাবি করেছেন, ইরানের নৌবাহিনীকে তারা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু দেশটির কিছু ‘ফাস্ট অ্যাটাক জাহাজ’ ধ্বংস করেননি। কারণ এগুলো তাদের জন্য হুমকি নয়। যদি তেহরান এখন এসব জাহাজ ব্যবহার করে অবরোধ ভাঙার চেষ্টা করে তাহলে এগুলোও টার্গেট করা হবে।”

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাষ্ট্রের এ অবরোধের জবাব দেওয়ার হুমকি দিয়ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বাহিনীটির এক মুখপাত্র বলেছেন, “পারস্য উপসাগর এবং ওমান সাগরের সব বন্দরের নিরাপত্তা থাকতে হবে, নয়ত কোনো বন্দর নিরাপদ থাকবে না।”

বিপ্লবী গার্ডের এ মুখপাত্র যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘অবৈধ’ এবং ‘সামুদ্রিক দস্যুতা’ হিসেবে অভিহিত করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান হরমুজে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। দেশটি জানায়, ইরানের শত্রুদের কোনো জাহাজ এই পথ দিয়ে আর চলতে পারবে না।

বিজ্ঞাপন

বিশ্বের ২০ শতাংশ জ্বালানি এই গুরুত্বপূর্ণ রুটটি দিয়ে সরবরাহ করা হয়। উপসাগরীয় যত দেশ আছে তারা তাদের উৎপাদিত তেল ও গ্যাস হরমুজ দিয়ে রপ্তানি করে থাকে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমটিআই