বিজ্ঞাপন

সমালোচনার মুখে করলেন ডিলিট

যিশুর মতো ছবি পোস্ট, ট্রাম্পের দাবি— তাকে ডাক্তার হিসেবে দেখানো হয়েছে

অ+
অ-
যিশুর মতো ছবি পোস্ট, ট্রাম্পের দাবি— তাকে ডাক্তার হিসেবে দেখানো হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিকে দেখা যাচ্ছে, তিনি যিশুর পোশাক পরে আছেন এবং একজন মুমূর্ষূ রোগীকে সেবা দিচ্ছেন, পাশে এক নারী বসে প্রার্থনা করছেন। ছবিতে সোনালী আভাও ব্যবহার করা হয়েছে। যা ঐশ্বরিকতার জানান দিচ্ছে।

বিজ্ঞাপন

তবে সমালোচনার মুখে ছবিটি ডিলিট করেছেন ট্রাম্প। সঙ্গে তিনি দাবি করেছেন, এ ছবিতে তাকে যিশু নয়, একজন ডাক্তারের ভূমিকায় দেখানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের তিনি বলেন, “আমি তো ভেবেছিলাম, এখানে আমি একজন ডাক্তার। শুধুমাত্র ভুয়া মিডিয়া অন্য কোনো খবর প্রকাশ করতে পারে। আমি মানুষকে ভালো করি।”

নিজের যিশু সদৃশ ছবি প্রকাশের আগে পোপ ষোড়শ লিওর সমালোচনা করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এ পোপ যুদ্ধের বিরুদ্ধে কথা বলায় ট্রাম্প তার ওপর ক্ষিপ্ত হন। পোপকে ট্রাম্প দুর্বল ব্যক্তি হিসেবেও অভিহিত করেন। এরপর ছবি প্রকাশ করে সমালোচনায় পড়েন তিনি। যার প্রেক্ষিতে ছবিটি ডিলিট করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

সূত্র: নিউইয়র্ক টাইমস

এমটিআই

বিজ্ঞাপন