বিজ্ঞাপন

যে ইরাকি নেতার তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যে ইরাকি নেতার তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের মদতপুষ্ট ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতায়েব সাইয়িদ আল-শুহাদা (কেএসএস)-এর শীর্ষ নেতা হাশিম ফিনইয়ান রহিম আল সারাজি ওরফে আবু আলা আল ওয়ালাইয়ের খোঁজ সংক্রান্ত কোনো তথ্য যুক্তরাষ্ট্রকে প্রদান করা হলে ওই তথ্যদাতাকে ১ কোটি ডলার পুরস্কার দেবে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেএসএসের বিরুদ্ধে ইরাকের বেসমারিকদের হত্যা এবং ইরাকের মার্কিন দূতাবাস স্থাপনায় আক্রমণের পাশাপাশি ইরাক এবং সিরিয়ায় অবস্থিত মার্কন ঘাঁটিগুলোতে হামলার অভিযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে তথ্যদাতাকে ১ কোটি ডলার পুরস্কারের পাশাপাশি পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের প্রস্তাবও দেওয়া হয়েছে। বলা হয়েছে, “যিনি তথ্য দেবেন, তাকে পুরস্কারের পাশাপাশি পুনর্বাসনও করা হবে।”

ইরাকের পার্লামেন্টে বর্তমানে সংখ্যাগরিষ্ঠ আসনে আছে শিয়া জোট। কেএসএস সেই জোটের অন্যতম শরিক এবং হাশিম সারাজি ওরফে আবু ওয়ালাই একজন এমপি।

কেএসএসের বিরুদ্ধে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় ইরাকের মার্কিন দূতাবাস, বাগদাদের বিমানবন্দর এবং যেসব বিদেশি কোম্পানি ইরাকের বিদেশি তেলক্ষেত্রেগুলো পরিচালনা করে—সেসব কোম্পানির দপ্তরে হামলার অভিযোগ রয়েছে। আরও অভিযোগ, এসব হামলার পরিকল্পনা ও নির্দেশদাতা হলেন হাশিস সারাজি।

উল্লেখ্য, সংঘাত ও গৃহযুদ্ধে জর্জরিত ইরাকে শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে বহু বছর ধরে দাঙ্গা-সংঘাত চলেছে। সম্প্রতি দেশটিতে স্থিতাবস্থা ফিরে আসছিল, ইরানে যুদ্ধ শুরুর পর তা আবার ফিকে হয়ে গেছে।

সূত্র : এএফপি, টাইমস অব ইসরায়েল

এসএমডব্লিউ