বিজ্ঞাপন

ভাড়ার টাকা দিতে না পেরে স্ত্রী-মেয়েকে ধর্ষণের সুযোগ, গ্রেপ্তার ২

ভাড়ার টাকা দিতে না পেরে স্ত্রী-মেয়েকে ধর্ষণের সুযোগ, গ্রেপ্তার ২

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ঘটেছে মর্মান্তিক এক ঘটনা। রাজ্যের মোরবি এলাকায় বাসা ভাড়া বাবদ ২ হাজার রুপি পরিশোধ করতে না পেরে নিজের স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণের জন্য বাড়িওয়ালার হাতে তুলে দেন এক ব্যক্তি। এই অভিযোগে ওই ব্যক্তি ও বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ।

পুলিশের বলছে, গুজরাটের সুরেন্দ্রনগরের বাসিন্দা ওই পরিবারটি জীবিকার সন্ধানে প্রায় ছয় মাস আগে মোরবিতে আসে। সেখানে তারা মাসে ২ হাজার রুপি ভাড়ায় একটি বাসায় থাকতে শুরু করে। তবে তীব্র আর্থিক অনটনের কারণে গত চার মাস ধরে তাদের বাসা ভাড়া বকেয়া পড়ে যায়।

বকেয়া ভাড়া মেটাতে ওই ব্যক্তি তার স্ত্রী ও মেয়েকে যৌন নির্যাতনের সুযোগ করে দিতে বাড়িওয়ালার সঙ্গে এক জঘন্য চুক্তিতে পৌঁছান।

ভুক্তভোগী নারীর মা এই নির্যাতনের কথা জানার পর মোরবি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনসহ (পোকসো) কঠোর আইনি ধারায় মামলা করে।

পরবর্তীতে ওই বাবা এবং বাড়িওয়ালাকে গ্রেপ্তার করা হয়। সুরেন্দ্রনগরের ডেপুটি পুলিশ সুপার জে এম লাল বলেন, অপ্রাপ্তবয়স্ক মেয়েটির বাবা এবং বাড়িওয়ালা মিলে এই নির্যাতনের পরিকল্পনা করেছিল।

এই অপরাধে জড়িত সন্দেহে তৃতীয় এক ব্যক্তিকেও খুঁজছে পুলিশ।

সূত্র: এনডিটিভি।

এসএস