ইরানের একটি পেট্রোক্যামিকেল স্থাপনায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। গতকাল রোববার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে আবারও যুদ্ধ শুরু হয়েছে। এরমধ্যেই জ্বালানি অবকাঠামোতে হামলা হলো।
ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খুজেস্তান প্রদেশের কারুন মাহশাহর পেট্রোক্যামিকেল কোম্পানিতে হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের হামলায় এটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বলা হচ্ছে।
গত এপ্রিলে এই একই স্থাপনায় পেট্রোক্যামিকেল স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
গতকাল রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাব দিতে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি মিসাইল ছোড়ে। এরপর আজ সোমবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা মিসাইল হামলা চালায়।
এরপর পাল্টা জবাব হিসেবে ইয়েমেন থেকে হুতিরা মিসাইল ছোড়ে। এর এক ঘণ্টার মধ্যে ইরান থেকে মিসাইল ছোড়া শুরু হয়।
দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক দফা মিসাইল ছুড়েছে। অপরদিকে ইসরায়েল জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ইসরায়েলের বিভিন্ন জায়গায় মিসাইলগুলো আঘাত হেনেছে। এরমধ্যে একটি মিসাইল সরাসরি সামরিক কাঠামোতে হিট করেছে বলেও শোনা যাচ্ছে।
— Shin (@hey_itsmyturn) June 8, 2026
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই
