ফিলিপাইনে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২৯ জন। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। তখন অনেক মানুষ কর্মক্ষেত্রে ছিলেন। আর শিক্ষার্থীরা ছিল বিদ্যালয়ে।
ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস তাদের সর্বশেষ আপডেটে ১৫ জন নিহতের কথা জানিয়েছে।
সিভিল ডিফেন্সের পরিচালক রদ্রিগো সোসমেনা বলেছেন, শুধুমাত্র সোসাকসারগেনেই ১২ জন প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে অঞ্চলটিতে ১২৯ আহত হয়েছেন।
ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটির প্রভাবে ফিলিপাইনের বিভিন্ন জায়গায় অনেক ভবন মাটিতে ধসে পড়েছে। যেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
সিসিটিভি ও মোবাইলে ধারণ করা ভিডিওতে এই ভূমিকম্পের ভয়াবহতা দেখা গেছে।
সূত্র: বিবিসি
এমটিআই
