বিজ্ঞাপন

কুয়েত-বাহরাইনে আবারও হামলা

কুয়েত-বাহরাইনে আবারও হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। আজ বৃহস্পতিবার (১১ জুন) মাঝরাতে ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালায় মার্কিন সেনারা। এরপর ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামোতে হামলা শুরু করে। এর অংশ হিসেবে একবার বাহরাইন ও কুয়েতে হামলা চালায় তেহরান।

কিছু সময় বিরতি দিয়ে দেশ দুটিতে আবারও হামলা চালিয়েছে ইরান। এরপর কুয়েত সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা জারি করে। 

অপরদিকে একই সময় বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটি সাধারণ মানুষকে শান্ত ও নিরাপদ আশ্রয়ে যেতে বলে।

ইতিমধ্যে জানা গেছে, বাহরাইনের রাজধানী মানামাতে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌ-বহরের সদর দপ্তর অবস্থিত।

গত সোমবার হরমুজে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা চালায়। আজ দ্বিতীয় দিনের মতো হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের অভিযান শেষ করার ঘোষণা দেওয়ার পর ইরান হামলা অব্যাহত রাখে।

সূত্র: আলজাজিরা

এমটিআই