বিজ্ঞাপন

ট্রিলিয়ন ডলারের মালিক

পৃথিবীর সবাইকে ১৪৩ টাকা দেওয়া ও ২৫ লাখ বাড়ি কেনাসহ যা করতে পারবেন মাস্ক

পৃথিবীর সবাইকে ১৪৩ টাকা দেওয়া ও ২৫ লাখ বাড়ি কেনাসহ যা করতে পারবেন মাস্ক

পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়ন ডলারের মালিক হয়েছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক। তার প্রতিষ্ঠিত স্পেসএক্স শেয়ার বাজারে প্রবেশের পরই তার ব্যক্তিগত সম্পদ ১ ট্রিলিয়ন ডলার হয়।

সংবাদমাধ্যম ফোর্বস নিউজ গতকাল শুক্রবার (১২ জুন) জানায় ইলন মাস্কের সম্পদের পরিমাণ ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

এই এক ট্রিলিয়ন ডলারে কি করা যাবে?

ইলন মাস্কের ওয়ান ট্রিলিয়ন ডলার যদি ক্যাশ করা হয় এবং নোটগুলো যদি একটির সঙ্গে আরেকটি বিছিয়ে দেওয়া হয় তাহলে ১৫ কোটি ৬০ লাখ কিলোমিটার লম্বা হবে। যা পৃথিবী থেকে চাঁদে ২০০ বার আসা ও যাওয়ার সমান পথ।

বিশ্ব ৮২০ কোটির বেশি মানুষ বাস করেন। যদি পুরো বিশ্বের প্রত্যেকের মাঝে তিনি এ অর্থ সমান ভাগে ভাগ করেন তাহলে প্রত্যেকে ১ দশমিক ২২ ডলার পাবে। যা বাংলাদেশি অর্থে ১৪৩ টাকার সমান।

ইলন মাস্কের জন্মস্থান হলো দক্ষিণ আফ্রিকা। কিন্তু তিনি পরবর্তীতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার নিজের জন্মস্থানের বার্ষিক জিডিপির চেয়েও তার একক অর্থ বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী দক্ষিণ আফ্রিকার বার্ষিক জিডিপি হলো ৪৮০ বিলিয়ন ডলার।

বিশ্বের মাত্র ২১টি দেশের বার্ষিক জিডিপি এক ট্রিলিয়নের বেশি। যারমধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ৩২ দশমিক ৩৮ ট্রিলিয়ন এবং দ্বিতীয় সর্বোচ্চ চীনের বার্ষিক জিডিপি ২০ দশমিক ৮৫ ট্রিলিয়ন ডলার। অন্য দেশগুলো চীন ও যুক্তরাষ্ট্র থেকে অনেক পিছিয়ে।

যুক্তরাষ্ট্রে একেকটি বাড়ির গড় দাম হলো ৪ লাখ ৩ হাজার ২০০ ডলার। ইলন মাস্ক তার এক ট্রিলিয়ন ডলার দিয়ে ২৫ লাখ বাড়ি কিনতে পারবেন।

যুক্তরাষ্ট্রে বর্তমানে এক গ্যালন গ্যাসের দাম ৪ দশমিক ১১ ডলার। মাস্ক তার অর্থ দিয়ে ২৪৩ বিলিয়ন গ্যালন গ্যাস কিনতে পারবেন।

গত বছর দেশটির সাধারণ মানুষ ১৩৭ বিলিয়ন গ্যালন গ্যাস ব্যবহার করেছিলেন। অর্থাৎ মাস্ক পুরো যুক্তরাষ্ট্রের মানুষ প্রায় দুই বছর ব্যবহার করতে পারবেন এমন গ্যাস কিনতে পারবেন।

সূত্র: এপি

এমটিআই