বিজ্ঞাপন

চুক্তি চূড়ান্ত করতে ইরান সফরে কাতারের প্রতিনিধি দল

চুক্তি চূড়ান্ত করতে ইরান সফরে কাতারের প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তি চূড়ান্ত করতে ইরান পৌঁছেছেন কাতারের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুক্তি স্বাক্ষর নিয়ে আশাবাদের পর এ তথ্য সামনে এসেছে। রোববার (১৪ জুন) সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

রোববারের মধ্যে একটি চূড়ান্ত স্বাক্ষরিত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ওয়াশিংটন এবং ইসলামাবাদ। দুপক্ষের আশাবাদের মধ্যে এমন খবর স্বস্তির বার্তা নিয়ে এসেছে। চুক্তিটি স্বাক্ষরিত হলে দীর্ঘ প্রায় চার মাসের সংঘাত ও অর্থনৈতিক অস্থিরতার অবসান ঘটবে।

তবে ইরানি কর্মকর্তারা এই সময়সীমার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। পাশাপাশি ইরানের কট্টরপন্থিরা আলোচনার শর্তগুলোর ব্যাপারে তীব্র বিরোধিতা করেছেন। 

এদিকে ইরানের সঙ্গে আজ রোববার যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এ ব্যাপারে ভিন্ন বার্তা দিয়েছে। তারা বলেছে, এখনো সমঝোতা স্মারকটি চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানি আলোচকরা। কিন্তু ট্রাম্প অস্বাভাবিকভাবে চুক্তি সইয়ের জন্য চাপ দিচ্ছেন। 

বিপ্লবী গার্ড বলেছে, আজ ১৪ জুন ট্রাম্পের জন্মদিন। তিনি হয়ত তার জন্মদিনে চুক্তি করে এটিকে একটি প্রচারণা হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন।

গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে প্রথমে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেন। ট্রাম্প বলেন, ওবামার শাসনামলে ২০১৫ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হয়েছিল। কিন্তু ওই চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেটি থামিয়েছেন এবং ইরান এখন আর অস্ত্র তৈরিই করতে চায় না। এছাড়া ইরানের সঙ্গে অন্য সরকারের চেয়ে তার সরকারের সঙ্গে ভালো সম্পর্ক আছে বলেও দাবি করেন তিনি।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, বারাক ওবামার ইরানের সাথে করা চুক্তিটি ছিল মূলত পারমাণবিক অস্ত্র বানানোর সহজ, সুন্দর ও মসৃণ রাস্তা। চুক্তিটা থাকলে ইরান ছয় বছর আগেই পারমাণবিক অস্ত্র পেয়ে যেত এবং এতদিনে সেটা ব্যবহারও করে ফেলত। 

তিনি লেখেন, আগামীকালই (রোববার) এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে। আর সই হওয়ার সাথে সাথেই সবার জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। ইরানের সাথে আমাদের সম্পর্ক এখন আগের প্রশাসনগুলোর তুলনায় সম্পূর্ণ আলাদা এবং অনেক গুণ ভালো। 

সূত্র: আলজাজিরা 
 
এমবি