বিজ্ঞাপন

ধর্ষণের অভিযোগে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলেকে ৪ বছরের কারাদণ্ড

ধর্ষণের অভিযোগে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলেকে ৪ বছরের কারাদণ্ড

ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায়  নরওয়ের ক্রাউন প্রিন্সেস (যুবরাজ্ঞী) মেটে ম্যারিটের ছেলে ম্যারিয়াস বোর্গ হোইবি-কে ৪ বছর কারাবাসের সাজা দিয়েছেন আদালত। সেই সঙ্গে জরিমানা হিসেবে ৫ লাখ ৮০ হাজার ক্রোনার (৬০ হাজার ৮৪৮ ডলার) প্রদানের নির্দেশও দিয়েছেন।

গতকাল রোববার রাজধানী অসলোর জেলা আদালত এই রায় দিয়েছেন। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, হোইবির বিরুদ্ধে মোট চারটি ধর্ষণ, গার্হস্থ্য নির্যাতন, গুরুতর শারীরিক আক্রমণ এবং মাদক গ্রহণের অভিযোগ রয়েছে। এসবের মধ্যে দু’টি ধর্ষণ, গার্হস্থ্য নির্যাতন এবং গুরুতর শারীরিক আক্রমণের অভিযোগ প্রমাণিত হয়েছে। বাকি দুই ধর্ষণের মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন; তবে মাদক গ্রহণের মামলা এখনও বিচারাধীন আছে। সেটির বিচারকাজ চলছে।

মামলায় বাদিপক্ষের আইনজীবীর ভূমিকায় আছেন অসলো জেলা আদালতের স্টেট প্রসিকিউটর স্টার্লা হেনরিক্সবো; গতকাল আদালত রায় ঘোষণার আগে তিনি বিচারকের কাছে আসামিকে ৭ বছর ৭ মাসের সাজার আবেদন করেছিলেন তিনি।

বিচারক তার আবেদনে সাড়া না দিলেও রায় ঘোষণার সময় বলেছেন, যতদিন বিচার চলবে, ততদিন কারাগারেই থাকতে হবে হোইবি-কে।

ম্যারিয়াস বোর্গ হোইবির আইনজীবী জানিয়েছেন, জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করবেন তারা।

সূত্র : এএফপি, আনাদোলু এজেন্সি

এসএমডব্লিউ