বিজ্ঞাপন

প্রতিরক্ষা রপ্তানিতে ভারতের নতুন রেকর্ড, নেপথ্যে কী?

প্রতিরক্ষা রপ্তানিতে ভারতের নতুন রেকর্ড, নেপথ্যে কী?

বিশ্বজুড়ে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের শক্তিশালী কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে ভারত। দেশটি প্রতিরক্ষা রপ্তানিতে নতুন রেকর্ড গড়েছে। গত এক বছরে ৩৮ হাজার ৪২৪ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে দেশটি। বৃহস্পতিবার (১৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ২০২৫-২৬ অর্থবছরে ভারত সর্বকালের সেরা রেকর্ড করেছে। গত অর্থবছরের তুলনায় দেশটিতে এ আয়ের ৬২ দশমিক ৬৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ১৪ হাজার ৮০২ কোটি টাকা বাড়তি আয় হয়েছে। 

২০২৫-২৬ অর্থবছরে ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদনও ১ দশমিক ৭৮ লক্ষ কোটি টাকার রেকর্ড ছুঁয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মোট রপ্তানির ৫৪ দশমিক ৮৪ শতাংশ রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থাগুলো (ডিপিএসইউ) খাত থেকে এসেছে। এছাড়া বেসরকারি খাত থেকে ৪৫ দশমিকি ১৬ শতাংশ এসেছে। গত বছরের তুলনায় ভারতের রাষ্ট্রীয় সংস্থাগুলোর রপ্তানি ১৫১ শতাংশ বেড়েছে। এ সময়ে বেসরকারি খাতের রপ্তানি ১৪ শতাংশ বেড়েছে।

প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান ‘আর্মোরির’ প্রতিষ্ঠাতা অমরদীপ সিং বলেন, নতুন এ রেকর্ড ভারতের প্রতিরক্ষা খাতের গভীর পরিবর্তনের প্রতিফলন দেখা দিয়েছে। বিশ্ব এখন বদলে গেছে। যুদ্ধ এখন অনেক দ্রুতগতির এবং প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। 

ড্রোন, সাইবার সিস্টেম, এআই নজরদারি এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, নিজস্ব সক্ষমতা অর্জন এখন জাতীয় প্রয়োজনে পরিণত হয়েছে। এটি এখন আর কৌশলগত পছন্দে সীমাবদ্ধ নেই। 

তিনি আরও বলেন, ভারত এখন ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার এবং সেন্সরের মতো প্রতিটি স্তরে নিজস্ব সক্ষমতার জানান দিচ্ছে। আমাতের পরবর্তী ধাপ হবে প্রযুক্তির উদ্ধাবন এবং পরীক্ষা করা। 

কৃষ্ণা ডিফেন্স অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কেডিএঅোইএল) ব্যবস্থাপনা পরিচালক অঙ্কুর শাহ বলেন, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা এখন নিজেদের গণ্ডি পেরিয়ে বহুদূরে এগিয়েছে। রেকর্ড উৎপাদন ও রপ্তানি এটিই প্রমাণ করছে। 

পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানি আয় প্রায় তিনগুণ বেড়েছে। ২০২২ সালে প্রতিরক্ষা আয় ছিল ১২ হাজার ৮০০ কোটি টাকা। বর্তমানেন এ আয় ৩৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। 

সূত্র: এনডিটিভি

এমবি