বিজ্ঞাপন

মুসলিম স্থাপত্য নিয়ে জারদারির অভিযোগ প্রত্যাখ্যান, পাল্টা জবাব দিল ভারত

মুসলিম স্থাপত্য নিয়ে জারদারির অভিযোগ প্রত্যাখ্যান, পাল্টা জবাব দিল ভারত

মুসলিম স্থাপত্যগুলোতে অব্যাহত বিশৃঙ্খলার বিষয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে ভারত। জারদারি এসব হামলাকে ঘৃণার বশে উদ্ভূত ‘সুপরিকল্পিত রাজনৈতিক আক্রমণ’ হিসেবে উল্লেখ করেছেন। রোববার (২১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের কথা বলার কোনো অধিকার নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তানের প্রেসিডেন্টের বক্তব্যকে ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। কোনোভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের অধিকার নেই। খোদ পাকিস্তানের মানবাধিকারের রেকর্ডই অত্যন্ত শোচনীয়। 

তিনি বলেন, পাকিস্তানের এ ধরনের মন্তব্য একেবারে অযৌক্তিক। কারণ মানবাধিকার নিয়ে দেশটির নিজস্ব রেকর্ড ভয়াবহ। এজন্য তারা বিশ্বজুড়ে সমালোচিত হয়ে আসছে। পাকিস্তানের সংখ্যালঘুদের ধারাবাহিকভাবে লক্ষ্যবস্তু করা এবং নিপীড়ন চালানোর দীর্ঘ ও ভয়াবহ ইতিহাস রয়েছে।

জয়সওয়াল বলেন, পাকিস্তানের এ ধরনের মন্তব্য ধর্মান্ধতা ও ঘৃণার’ নীতি দ্বারা পরিচালিত একটি রাজনৈতিক চাল বলে মনে হচ্ছে। বাস্তবতা বিবেচনা করলে প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্য সুপরিকল্পিত রাজনৈতিক আক্রমণ হিসেবেই দেখা যেতে পারে।

এনডিটিভি বলেছে, ভারতের বারানসির ঐতিহাসিক ‘মসজিদ গঞ্জ শাহিদা’ এবং অন্যান্য মুসলিম স্থাপত্য ভেঙে ফেলার হুমকি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্তব্য করেছিলেন জারদারি। তার মন্তব্যের জবাবে ভারত এ প্রতিক্রিয়া জানিয়েছে। 

নয়াদিল্লি বলছে, ইসলামাবাদের উচিত ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। দেশটি সবসময় পাকিস্তানের এসব মন্তব্য প্রত্যাখ্যান করে আসছে। 

সূত্র: এনডিটিভি

এমবি