বিজ্ঞাপন

শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮

শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮

গত ১৯ জুন শুক্রবার বিকেল থেকে ২১ জুন রোববার বিকেল পর্যন্ত ৩ দিনে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বৃহত্তম শহর শিকাগোর বিভিন্ন এলাকায় কমপক্ষে ২৪টি ছোটো-বড় বন্দুক হামলা ঘটেছে। এসব হামলায় নিহত হয়েছেন মোট ৭ জন এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ৩৮ জন।

একের পর এক টানা এই বন্দুক হামলায় উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেছেন, “আমি বুঝতে পারছি না যে কেন গভর্নর প্রিৎজকার (জে বি প্রিৎজকার) আমার কাছে সহযোগিতা চাইছেন না। আমি মাত্র এক মাসের শিকাগোকে নিরাপদ এবং এক বছরের মধ্যে এই শহরকে সবচেয়ে নিরাপদ শহর করতে পারি।”

যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ নেতা এবং ইলিনয় রাজ্যের গভর্নর অবশ্য জে বি প্রিৎজকার অবশ্য এখনও ট্রাম্পের এই আহ্বানের কোনো প্রতিক্রিয়া জানাননি।

শিকাগো পুলিশের তথ্য অনুসারে, নিহত ৭ জনের মধ্যে ৩ জন খুন হয়েছিলেন প্রথম দিন, অর্থাৎ শুক্রবার। পরের দু’দিন অর্থাৎ শনি ও রোববার নিহত হন আরও ২ জন।

শুক্রবার যেদিন বন্দুক হামলা শুরু হয়, সেদিন ছিল ‘জুনটিন্থ’। ১৮৬৫ সালে এই দিনে দেশটি থেকে চূড়ান্তভাবে দাস ব্যবস্থার বিলুপ্তি ঘটে। সেই থেকে এই দিবসটি জাতীয় পর্যায়ে ‍গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে যুক্তরাষ্ট্রে।

শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন নিহত এবং আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও স্বান জানিয়েছেন। অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট

এসএমডব্লিউ