বিজ্ঞাপন

দাড়ি বড় না রাখায় আফগানিস্তানে ২০ জন আটক

দাড়ি বড় না রাখায় আফগানিস্তানে ২০ জন আটক

দাড়ি পর্যাপ্ত বড় না থাকায় ইরান ও আফগানিস্তান সীমান্ত থেকে ২০ ত্রাণকর্মীকে আটক করেছে আফগানিস্তানের নৈতিকতা পুলিশ। তবে তাদের আবার ছেড়েও দেওয়া হয়েছে। সেসব ত্রাণকর্মীকে শর্ত দেওয়া হয়েছে আগামী এক মাসের মধ্যে দাড়ি বড় করতে হবে। নয়ত তাদের আর কাজ করতে দেওয়া হবে না।

গতকাল সোমবার (২২ জুন) সংশ্লিষ্ট দাতব্য সংস্থা এ তথ্য জানায়।

যাদের আটক করা হয় তারা গত শনিবার ইসলাম কালা সীমান্ত ক্রসিংয়ের কাছে কাজ করছিলেন। তারা মূলত জাতিসংঘের সহযোগী সংস্থার সঙ্গে কাজ করেন।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বলেছে, “ইসলাম কালা রিসিপশন কেন্দ্রে কর্মরত ত্রাণকর্মীদের মধ্যে যাদের দাড়ি ছোট বা শেভ করা ছিল তাদের আটক করা হয়। যারমধ্যে কয়েকজনকে ওইদিনই ছেড়ে দেওয়া হয়। বাকিদের মুক্তি দেওয়া হয় পরের দিন।”

আফগানিস্তানের নৈতিকত মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে হেরাত প্রদেশের নৈতিকতা পুলিশের পরিচালক জিয়াউদ্দিন তাঈয়েব কাউকে আটকের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, “কোনো বেসরকারি সংস্থার কাউকে আটক বা জেলে নেওয়া হয়নি। তবে দাড়ি ছোট থাকায় বিভিন্ন ক্ষেত্রে কর্মরত পাঁচ সরকারি কর্মচারীকে আটক করা হয়েছে।”

সেখানে কর্মকর্তা এক ত্রাণকর্মী বলেছেন, “ইসলাম কালা সীমান্তে ২০ জনকে আটক করা হয়। যারা বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার লোক। তাদেরকে আটক করে খোসানে নিয়ে যাওয়া হয়।”

সূত্র: এএফপি

এমটিআই