রিচার্জ করার অর্থ নেই, বিদ্যুৎ বিল দিতে হবে এমন আর্জি জানিয়ে ভিক্ষা করছে এক মানবাকৃতির এক রোবট। আসল মানুষের দৃষ্টি আকর্ষণ করতে রোববটি হাতজোড় করছে। অনেক আকুতির সুরে তাকে টাকা দিতে বলছে।
চীনের সিচুয়ান প্রদেশে রোবটের ভিক্ষা করার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে রোববটি তার সামনে একটি থালা রেখেছে। যেন কেউ চাইলে তার খুচরা অর্থ এটিকে দিতে পারে। এছাড়া একটি কিউআর কোডের কাগজ রেখে সঙ্গে ডিজিটালি ভিক্ষার ব্যবস্থাও রোবটটি রেখেছে।
পাশে থাকা একটি সাউন্ড বক্সে শোনা যাচ্ছে রোবটটি বলছে “রিচার্জ করার জন্য কোনো টাকা নেই। দয়া করে বিদ্যুৎ বিলের অর্থ দিয়ে সহায়তা করুন।”
— Andrew Alvarez (@theOGalv) June 16, 2026
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার জানিয়েছে, রোবটটি তৈরি করেছে চীনা রোবোটিক ফার্ম ইউনিট্রি। আর ভিক্ষা করতে থাকা রোবটটি ইউনিট্রি জি১ মডেলের। গত বছর এই একই মডেলের একটি রোবট ইকুয়েডরের শিমবোরাজো আগ্নেয়গিরিতে গিয়েছিল।
এদিকে ভিডিওটি নিয়ে একাধিক চীনা জানিয়েছেন, রোবটকে দেশটির বিভিন্ন প্রদেশে ভিক্ষা করতে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সহজে অর্থ আয়ের উদ্দেশ্যে অনেকে রোবটকে ব্যবহার করছেন।
এমটিআই
