বিজ্ঞাপন

বললেন ইরানের স্পিকার

যুদ্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য ভেঙে গেছে, সব সমস্যার জন্য দায়ী ইসরায়েল

যুদ্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য ভেঙে গেছে, সব সমস্যার জন্য দায়ী ইসরায়েল

ইরানের বিরুদ্ধে সর্বশেষ যুদ্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। এছাড়া মধ্যপ্রাচ্যের সব সমস্যার জন্য ইসরায়েল দায়ী বলেও উল্লেখ করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। টানা ৪০ দিন যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় ইরানি ও মার্কিনিরা যুদ্ধবিরতিতে রাজি হয়।

বুধবার (২৪ জুন) বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানি স্পিকার বলেছেন, “এই অঞ্চলের সব দেশকে তাদের নিজস্ব সক্ষমতার ওপর নতুন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে।|"

এরআগে তুরস্কের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন ঘালিবাফ। বৈঠক শেষে তিনি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে সম্প্রীতি এখন একটি অনিবার্য প্রয়োজনে পরিণত হয়েছে। যা সবাইকে ধরে রাখতে হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান ৬০ দিনের একটি সমঝোতা স্মারকে সই করেছে। আগামী ৬০ দিন দেশ দুটি প্রতি সপ্তাহে বৈঠকে বসবে। এই সময়ের মধ্যে তারা একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের নেতৃত্বে রয়েছেন ঘালিবাফ।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। এতে দেশগুলো ক্ষুব্ধ হয়।

এসব দেশে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। তবে এগুলো ভেদ করেই ইরান সফলভাবে হামলা চালায়।

এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে রয়েছেন। তিনি আরব দেশগুলোকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করছেন।

সূত্র: আলজাজিরা

এমটিআই