ভেনেজুয়েলায় গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় ও প্রাণঘাতি ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে আঘাত হানা জোড়া ভূমিকম্পে ১৬৪ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
- ভূমিকম্প হয় কেন?
পৃথিবীর বাইরের অংশ ভিন্ন ভাগে বিভক্ত। যেগুলোকে টেকটোনিক প্লেট বলা হয়। এগুলো অনেকটা পৃথিবীর পাজেলের অংশের মতো।
এই টেকটোনিক প্লেটগুলো খুব ধীরে নড়াচড়া করে। সম্ভবত এক বছরে কয়েক সেন্টিমিটার। অনেকটা মানুষের নখের মতো। যদি কোনো মানুষ নখ না কাটেন তাহলে এক বছরে তার নখ কয়েক সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে। টেকটোনিক প্লেটও ঠিক এতটুকুই নড়ে।
যেহেতু একটি প্লেট আরেকটি প্লেটের গা ঘেঁষে নড়ে বা সরে এতে করে দুটি প্লেট আটকে যেতে পারে। এই আটকে যাওয়ার কারণে দুটি প্লেটের মধ্যে লম্বা সময় ধরে চাপ তৈরি হয়।
একটা সময় এই চাপ অত্যন্ত বেশি হয়ে যায়। তখন একটি প্লেট আরেকটি প্লেটকে ধাক্কা মারে অথবা পিছলে পেছন দিকে সরে আসে।
দুই প্লেটের মধ্যে ধাক্কা বা সরে আসার কারণে প্রচুর পরিমাণে শক্তি বের হয়ে আসে। তখনই আমাদের চারপাশ কেঁপে ওঠে। যেটিকে আমরা ভূমিকম্প হিসেবে অভিহিত করি।
ভেনেজুয়েলার উত্তরাঞ্চল ক্যারিবিয়ান এবং দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সীমান্তে অবস্থিত। ফলে ভেনেজুয়েলা একটি ভূমিকম্পপ্রবণ দেশ। এখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। তবে গতকাল সন্ধ্যায় পর পর বড় দুটি বড় ভূমিকম্প দেশটির বাসিন্দাদের কাছে বেশ অবাক করার ছিল।
সূত্র: বিবিসি
এমটিআই
