ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার আক্রান্ত স্থানগুলোতে এখন হাহাকার। ভূমিকম্পে যেসব ঘরবাড়ি ধসে পড়েছে সেগুলোর ভেতর এখনো অনেক মানুষ আটকা আছেন। তাদের উদ্ধারে আগামী কয়েক ঘণ্টা বেশ গুরুত্বপূর্ণ।
সাধারণত ভূমিকম্প সংঘটিত হওয়ার ৭২ ঘণ্টা সময়টি সবচেয়ে ক্রিটিক্যাল। যদি কেউ বেঁচে থাকেন তাহলে উদ্ধারের জন্য এটিই সর্বশেষ সময়। আর কয়েক ঘণ্টা পর এই সময়টি শেষ হয়ে যাবে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দুই হাজার উদ্ধারকারী ভেনেজুয়েলার উদ্দেশে যাচ্ছেন। কিন্তু সঠিক জায়গা এবং সঠিক যন্ত্রাংশ ব্যবহার এ মূহূর্তে অত্যন্ত জটিল।
ভেনেজুয়েলা ভূমিকম্পপ্রবণ এলাকা হলেও দেশটির সরকার এমন পরিস্থিতির জন্য— ভবন নির্মাণের স্ট্যান্ডার্ড এবং জরুরি রেসপন্স কোনো দিক দিয়ে প্রস্তুত ছিল না।
এছাড়া রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি দেশটির স্বাস্থ্য ও উদ্ধার খাতকে করেছে আরও দুর্বল।
ভেনেজুয়েলায় ব্যাপকভাবে দারিদ্রতা বিরাজমান। এছাড়া দেশটির যোগাযোগ ব্যবস্থাও কঠিন। এরসঙ্গে অবকাঠামো দুর্বল। যার অর্থ উদ্ধারকারীরা যে আক্রান্ত এলাকায় সময়মতো যাবেন সেটিরও সুযোগ নেই।
বর্তমানে দেশটিতে ৫১ হাজার মানুষ নিখোঁজ আছেন। এই নিখোঁজ কি মৃত্যুতে পরিণত হবে কি না সেটি নিরূপণে সময় লাগবে।
বর্তমানে মৃতের সংখ্যা এক হাজারে রয়েছে। কিন্তু ভয় হলো এটি অনেক বেড়ে যেতে পারে।
সূত্র: বিবিসি
এমটিআই
