বিজ্ঞাপন

রাজি হননি আহমেদ আল সারা

সিরিয়াকে দিয়ে লেবাননে হামলার চেষ্টা যুক্তরাষ্ট্রের

সিরিয়াকে দিয়ে লেবাননে হামলার চেষ্টা যুক্তরাষ্ট্রের

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে সিরিয়াকে দিয়ে লেবাননে হামলা চালানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে সিরিয়া এতে এখনো রাজি হয়নি। মূলত বৃহৎ আঞ্চলিক যুদ্ধ বাধা এবং ধর্মীয় দাঙ্গার শঙ্কা থেকে দামেস্ক এতে সম্মত হয়নি।

শনিবার (২৭ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্র করতে ব্যর্থ হওয়ায় সিরিয়াকে এতে যুক্ত করার চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন অন্যান্য কর্মকর্তারা এ বিষয়টি অস্বীকার করেছেন।

কিন্তু ট্রাম্প সাম্প্রতিক সময়ে এ নিয়ে যেসব মন্তব্য করেছেন সেগুলো মার্কিন কর্মকর্তাদের বিষয়টি অস্বীকার করার সম্পূর্ণ বিপরীত।

ট্রাম্প সর্বশেষ এ নিয়ে কথা বলেন গত ২১ জুন। এদিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি জানান, ইসরায়েল লেবাননের অবকাঠামো ধ্বংস করা ছাড়া হিজবুল্লাহকে হারাতে ব্যর্থ হওয়ায় তিনি ক্ষুব্ধ। ট্রাম্প বলেন, “তারা পুরো ভবন ধ্বংস করা ছাড়া আর কিছু করতে পারে না। আমি সিরিয়াকে এ দায়িত্ব (হিজবুল্লাহকে নিরস্ত্র করা) দেওয়ার কাছাকাছি আছি।”

সিরিয়াকে কি দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন সেটি খোলাসা করেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি কী সিরিয়াকে দিয়ে সামরিক অভিযানকে বুঝিয়েছেন নাকি সিরিয়াকে রাজনৈতিক মধ্যস্থতার দায়িত্ব দিচ্ছেন নাকি হিজবুল্লাহকে চাপ দেওয়ার কথা বলছেন নাকি সীমান্তে কড়াকড়ি আরোপের কথা বলেছেন সেটি স্পষ্ট করেননি।

তবে তার বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়াকে যুক্ত করার ব্যাপারে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

মিডেল ইস্ট আই জানিয়েছে, গত ১৭ মার্চ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায় লেবাননে সেনা পাঠাতে সিরিয়াকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সিরিয়া এতে রাজি হয়নি। তাদের শঙ্কা এতে করে সিরিয়া আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে যাবে এবং দুই দেশের সীমান্তে ধর্মীয় দাঙ্গা বাধতে পারে।

লেবাননে সিরীয় সেনাদের পাঠানো নিয়ে ২০২৫ সালে প্রথম আলোচনা হয়েছিল। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে যখন ইরান যুদ্ধ শুরু হয় তখন এ নিয়ে আবারও আলোচনা হয়।

মিডেল ইস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনা পাঠানোর আহ্বান নিয়ে সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল সারা তার সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছিলেন। এরপর তারা সেখানে একেঅপরকে জানান, লেবাননে কোনো ধরনের অভিযান চালানোর ইচ্ছা তাদের নেই।

সূত্র: মিডেল ইস্ট আই

এমটিআই