বিজ্ঞাপন

যৌন নির্যাতন মামলা : ট্রাম্পের আবেদন নাকচ করে দিলেন সর্বোচ্চ আদালত

যৌন নির্যাতন মামলা : ট্রাম্পের আবেদন নাকচ করে দিলেন সর্বোচ্চ আদালত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপন এবং ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে যে মামলা করেছেন মার্কিন লেখিকা-কলামিস্ট ই. জেন ক্যারল, তা বাতিলের জন্য সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী টিম। তবে সর্বোচ্চ আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করেছেন।

এ বিষয়ে আবেদন করে সর্বোচ্চ আদালতে যে পিটিশন জমা দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবীরা। গতকাল সেই পিটিশন নাকচ করে দিয়ে নিম্ন আদালতের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্ট। কেন পিটিশন নাকচ করা হলো— সে সংক্রান্ত কোনো ব্যাখ্যা সুপ্রিম কোর্ট দেননি।

মার্কিন লেখিকা-কলামিস্ট ই. জেন ক্যারল প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন ২০১৯ সালে। মামলার নথিপত্র থেকে জানা গেছে, ১৯৯৬ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটানের বার্গডর্ফ গুডম্যান নামের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্পের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি।

মামলায় প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেন জেন ক্যারল।

২০২৩ সালের মে মাসে মামলার রায় প্রদান করেন নিম্ন আদালত। সেই রায়ে জয়ী হন জেন ক্যারোল।

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ফেডারেল আদালতে (হাইকোর্ট) পিটিশন দেন ট্রাম্পের আইনজীবীরা। ফেডারেল আদালত নিম্ন আদালতের রায়কেই বহাল রাখেন।

তারপর ২০২৫ সালে এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেন ট্রাম্পের আইনজীবীরা। গতকাল সেই আপিল খারিজের মাধ্যমে কার্যত ফেডারেল ও নিম্ন আদালতকেই অনুসরণ করলেন সর্বোচ্চ আদালত।

সূত্র : আনাদোলু এজেন্সি

এসএমডব্লিউ