বিশ্বের জি-২০ জোটভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে আবির্ভূত হয়েছে সৌদি আরব। দেশটির বার্তাসংস্থা সৌদি গ্যাজেট সোমবার (২৯ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে। এতে দেখা গেছে— জি-২০ দেশগুলোর মধ্যে সৌদি সবচেয়ে নিরাপদ। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) তথ্য ব্যবহার করে এ রিপোর্টটি তৈরি করা হয়েছে।
এতে দেখা গেছে, সৌদির মোট জনসংখ্যার ৯৭ দশমিক ৭ শতাংশ বলেছেন, নিজের এলাকায় রাতের বেলা একা হাঁটকে তারা নিরাপদ মনে করেন। ১৫ বছর বা তার বেশি বয়সী পুরুষদের মধ্যে ৯৭ শতাংশ বলেছেন, রাতে একা হাঁটাকে তারা নিরাপদ মনে করেন। এরমধ্যে ৮৬ শতাংশ বিষয়টিকে খুবই নিরাপদ হিসেবে উল্লেখ করেছেন। আর ১১ শতাংশ বলেছেন তারা কোনোভাবে একা হাঁটাকে নিরাপদ ভাবেন।
আর ১৫ বছর বা তার বেশি নারীদের মধ্যে ৯৪ দশমিক ৯ শতাংশ বলেছেন তারা রাতের বেলা নিজ এলাকায় একা হাঁটাকে নিরাপদ মনে করেন। যারমধ্যে আবার ৮১ দশমিক ৭ শতাংশ নারী বলেছেন তারা একা হাঁটাকে খুবই নিরাপদ মনে করেন।
বয়ষ্করাও জানিয়েছেন, তারা রাতে একা হাঁটাকে নিরাপদই মনে করেন।
এদিকে জি-২০ জোটভুক্ত দেশে আছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়নভুক্ত দেশও এ জোটের অংশ।
সূত্র: সৌদি গ্যাজেট
এমটিআই
