যুক্তরাষ্ট্রের সাবমেরিন হামলায় ধ্বংস হয়ে যাওয়া ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনার ধ্বংসাবশেষ রাখা স্থান পরির্দশন করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। গত ফেব্রুয়ারিতে ৮৭ জন ইরানি নাবিক নিহত হওয়া সেই হামলাকে কাপুরুষোচিত হিসেবে অভিহিত করেছেন তিনি।
যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায়। ওই সময় ভারতে ছিল আইআরএস ডেরনা। এটি ভারতে একটি মহড়ায় অংশ নিয়েছিল। মহড়া শেষে শ্রীলঙ্কার উপকূলে অবস্থানকালে সাবমেরিন থেকে যুদ্ধজাহাজটিতে টর্পেডো ছুড়ে মার্কিন নৌ সেনারা। এতে জাহাজটি ডুবে যায়।
ওই হামলা নিয়ে আজ মঙ্গলবার (৩০ জুন) আরাঘচি বলেন, “যা হয়েছে তা সন্দেহাতীতভাবে যুদ্ধাপরাধ। ইতিহাসে এটি লেখা থাকবে। যুদ্ধজাহাজটিতে কোনো সামরিক কারণ ছাড়া হামলা হয়। এটি নিরস্ত্র ছিল এবং হামলার আগে কোনো সতর্কতাও দেওয়া হয়নি।”
“এই হামলা কোনোভাবে নৌ-বিজয় হিসেবে বিবেচনা করা যায় না। এটি শত্রুদের দুর্বলতা প্রকাশ করেছে।”
ইরানি মন্ত্রী আরও বলেছেন, “একটি নিরস্ত্র টার্গেটকে যুদ্ধক্ষেত্রের বাইরে হামলা করা অহংকারের কিছু নয়। এটি কাপুরুষোচিতার লক্ষণ।”
পরররাষ্ট্র মন্ত্রণালয় নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে এই অপরাধের চিহ্ন সংরক্ষণ করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।
সূত্র: আলজাজিরা
এমটিআই
