বিজ্ঞাপন

বললেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, ইসরায়েলিদের ভয় দেখাতে বলেন নেতানিয়াহু

ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, ইসরায়েলিদের ভয় দেখাতে বলেন নেতানিয়াহু

সাধারণ ইসরায়েলিদের ভয় দেখাতে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকার মিথ্যা কথা ছড়ান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু— দখলদার ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট এক অনুষ্ঠানে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়ত আহরোনোত বুধবার (১ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্য ইসরায়েলে এক সম্মেলনে সাবেক সেনাপ্রধান বলেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকার যে কথা নেতানিয়াহু বলেন এগুলো মিথ্যা।

তিনি বলেছেন, “নেতানিয়াহু জঘন্য মিথ্যা কথা বলেন। ইরানের কাছে কখনো পারমাণবিক বোমা ছিল না। তিনি সাধারণ ইসরায়েলিদের ভীত করতে এসব কথা বলেন।”

গাদি আইজেনকট ইসরায়েলের বিরোধী দল ইয়াশার পার্টির প্রধান।

গত বুধবার সংবাদমাধ্যম চ্যানেল-১৪ কে নেতানিয়াহু জানান, ইরানের কাছে পারমাণবিক বোমা ছিল। যেগুলো দিয়ে ইসরায়েলকে তারা নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছিল। নেতানিয়াহু বলেন, “আমি ইরানে দুইবার প্রবেশ করেছি (হামলা চালিয়েছি) ইসরায়েলকে নিশ্চিহ্ন হওয়া থেকে বাঁচাতে। ইরানের কাছে ইতিমধ্যে যেসব পারমাণবিক অস্ত্র ছিল সেগুলো দিয়ে তারা আমাদের নিশ্চিহ্ন করে দিত।”

নেতানিয়াহুর এমন বক্তব্যের পরই মূলত গাদি আইজেনকট জানালেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি আসলে ভুয়া।

ইরান দীর্ঘ সময় ধরে বলে আসছে তারা যে পারমাণবিক কার্যক্রম চালায় তা শুধুমাত্র শান্তিপূর্ণ ব্যবহারের জন্য। কোনো অস্ত্র তৈরির জন্য নয়।

সূত্র : ইয়েদিয়ত আহরোনোত

এমটিআই