বিজ্ঞাপন

কুম্ভ মেলার সময় রামমন্দিরে সবচেয়ে বড় চুরির ঘটনা ঘটায় আটজন

কুম্ভ মেলার সময় রামমন্দিরে সবচেয়ে বড় চুরির ঘটনা ঘটায় আটজন

ভারতের অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ চুরি নিয়ে চলছে তদন্ত। এরমধ্যে বেরিয়েছে ২০২৫ সালের শুরুতে কুম্ভ মেলার সময় আট ব্যক্তি সেখানে সবচেয়ে বড় চুরির ঘটনা ঘটায়। ওই সময় মন্দিরে ভক্তরা দান করা বাড়িয়ে দিয়েছিলেন। সেই সুযোগটা কাজে লাগায় সংঘবদ্ধ চোর চক্রটি।

তারা মূলত ওই রামমন্দিরেই কাজ করতেন। যেখানে সরল বিশ্বাসে মানুষ অর্থ দান করেছিলেন সেখানে তারা সেগুলো লোপাট করেছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, কুম্ভ মেলার আগেই ওই আটজনের মধ্যে কয়েকজন অর্থ চুরি করেছিলেন। কিন্তু যখন কুম্ভের সময় বেশি দান হতে থাকে তখন তারা সেখান থেকে বিপুল অর্থ সরিয়ে নেয়। এরসঙ্গে দামি বস্তুও আত্মসাৎ করেছেন তারা।

এখন পর্যন্ত পুলিশ যাদের গ্রেপ্তার করেছেন তারা হলেন— অবিনাশ শুকলা, অনুকল্প মিশ্রা, লাভ কুশ মিশ্রা, মনিশ কুমার যাদব, করুণেম পান্ডে, রামশঙ্কর মিশ্রা, সুভাষ শ্রীবস্তব এবং রামশঙ্কর যাদব ওরফে তিন্নু যাদব।

গতকাল মঙ্গলবার তাদের দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিকে এই আটজনের মধ্যে দুজন সম্পর্কে ভায়রা ভাই। তারাই সবচেয়ে বেশি অর্থ সরিয়েছেন। সেগুলো দিয়ে রাতারাতি আলিশান ঘরবাড়িও তৈরি করেছেন। এরসঙ্গে গড়েছেন অন্যান্য সম্পদ। এখন নগদ অর্থ উদ্ধারসহ তাদের বাকি সম্পদ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

এমটিআই

বিজ্ঞাপন