চার বছর আগে ২০২২ সালে অনলাইনে পরিচিত হওয়া ব্যক্তির সঙ্গে রুম ডেটে গিয়েছিলেন এক তরুণী। আর ওই সময় ধারণ করা কিছু ভিডিও ইন্টারনেটে দেখতে পেয়েছেন তিনি। ভারতের ব্যাঙ্গালুরুতে এ ঘটনা ঘটেছে বলে বুধবার (১ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
চার বছর আগে রুম ডেটে যাওয়ার পর ওই ব্যক্তির সঙ্গে একান্তে সময় কাটান বর্তমানে ২৮ বছর বয়সের এই তরুণী।
তবে ওই ডেটের পর তরুণীর সঙ্গে ওই ব্যক্তি সব ধরনের সম্পর্ক বিছিন্ন করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সব অ্যাকাউন্ট থেকে ব্লক করেন।
এনডিটিভি জানিয়েছে, ২০২২ সালে ওই ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন একটি ড্যাটিং অ্যাপে আলাপ করেন সেই তরুণী। এরপর তিনি রুম ডেটে যান। এরআগে একেঅপরে নিজেদের ইনস্টাগ্রামে যুক্ত হয়েছিলেন।
কয়েক বছর পর রেডিট এবং অন্যান্য অ্যাডাল্ট সাইটে সেসব ভিডিও চোখে পড়ে তরুণীর। এরপর তিনি পুলিশের দারস্থ হন।
তরুণী জানিয়েছেন, যেহেতু ওই ব্যক্তি তার সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করেন তাই ভিডিওগুলোর সম্পর্কে জানতে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারেননি। তিনি বলেছেন, তার অনুমতি ছাড়াই ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়।
গত ১৯ জুন তিনি পুলিশের কাছে সহায়তা চান। এরপর পুলিশ ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে।
সূত্র: এনডিটিভি
এমটিআই
