বিজ্ঞাপন

অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি

অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি

অনলাইনের পোস্ট নিয়ে হজ ও ওমরাহ করতে যাওয়া মানুষদের গ্রেপ্তার করছে সৌদি আরব। এরপর তাদের দীর্ঘ সময় আটকে রাখা ও কারাদণ্ড দেওয়ার ঘটনা ঘটছে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চলতি সপ্তাহে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা সৌদিতে গ্রেপ্তার এমন ৯ জনের বিষয়টি পর্যবেক্ষণ করেছে। যাদের বেশিরভাগ মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত মানুষ।

এই ব্যক্তিদের ২০২২ সাল থেকে গত বছর পর্যন্ত গ্রেপ্তার করা হয়।

যাদের মধ্যে আছেন আমের আব্দেলফাত্তেহ নামে এক ফরাসি ব্যক্তি। তিন সন্তানের এ বাবা ২০২৪ সালের জুনে হজ করতে সৌদি আরবে গিয়েছিলেন।

প্রাথমিক অবস্থায় তাকে ১১ মাস আটকে রাখা হয়। এরপর ২০২৫ সালের মে মাসে তার বিচার শুরু হয়।

সৌদি আরব অভিযোগ করে তিনি সৌদির সরকাররের বিরুদ্ধে অনলাইনে বিষেদাগার করেছেন এবং বিচার হওয়া ব্যক্তির প্রশংসা করেছেন। এরসঙ্গে তার বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়। কিন্তু এমন কিছু হলে জরিমানা অথবা ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তাকে আটকে জেলে নেওয়া হয়। যা অস্বাভাবিক ঘটনা।

এছাড়া আহমেদ আল-দোওস নামে আরেক ব্রিটিশ ব্যক্তি সৌদিতে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট নিয়ে তাকে আটক করা হয়। সৌদিতে তিনি স্ত্রী ও পরিবার নিয়ে ওমরাহ করতে গিয়েছিলেন। ফেরার সময় রিয়াদ বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

সূত্র: মিডেল ইস্ট আই

এমটিআই