বিজ্ঞাপন

জুনে ৩৮ হাজার ৩ শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে, দাবি রাশিয়ার

জুনে ৩৮ হাজার ৩ শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে, দাবি রাশিয়ার

সদ্য শেষ হওয়া জুন মাসের শুরু থেকে শেষ পর্যন্ত রুশ বাহিনীর অভিযানে ৩৮ হাজার ৩২৫ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। পুর্ববর্তী মে মাসের তুলনায় জুন মাসে নিহত ইউক্রেনীয় সেনাদের সংখ্যা ৭ হাজার ১৮০ জন বেশি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল ১ জুলাই এক পডকাস্ট শোতে এ তথ্য জানিয়েছেন রুশ সামরিক বিশেষজ্ঞ আন্দ্রিয়ে মারোশ্কো। শো অনুষ্ঠানে তিনি বলেছেন, “এক মাসে ইউক্রেনীয় বাহিনীর এই বিপুল পরিমাণ সেনা হারানো প্রধান কারণ হলে সেনাদের নিম্নমানের সামরিক প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণ শেষ হতে না হতেই তড়িঘড়ি করে তাদের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা। অনেক সময় লোকজনকে জোর করে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার এক সপ্তাহ পরেই যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে তাদের। তবে এটাও সঠিক যে আমাদের সামরিক ড্রোনগুলোর সক্ষমতা দিন দিন বাড়ছে। শত্রুবাহিনীর লোকজন নিজেরাই বলছে যে ড্রোন হামলার ক্ষেত্রে আমাদের সাফল্য রীতিমতো ঈর্ষণীয়।”

জুন মাসে বিপুল সংখ্যক সেনার পাশাপাশি ১৬ হাজার ৩০০টি ড্রোন, ১২টি ট্যাঙ্ক, ৯টি মাল্টিপল রকেট লাঞ্চার, ২৭০টি ফিল্ড আর্টিলারি অস্ত্র, ১৫৫ টি ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম ও রাডার বিভিন্ন ধরনের ২ হাজার ৪০০টি সামরিক যান ইউক্রেনীয় সেনাবাহিনী হারিয়েছে বলেও পডকাস্ট শোতে জানান মালোশকো।

উল্লেখ্য, কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ২০১৫ সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত ভেঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটের সদস্যপদের জন্য কিয়েভের তদবিরকে ঘিরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেই অভিযান এখনও চলছে।

সূত্র : তাস

এসএমডব্লিউ