বিজ্ঞাপন

ফেলা হয় ৫০০ পাউন্ড ওজনের বোমা

টেকনাফ থেকে শোনা বিস্ফোরণ ছিল মিয়ানমারের মুসলিম গ্রামে বিমান হামলা

টেকনাফ থেকে শোনা বিস্ফোরণ ছিল মিয়ানমারের মুসলিম গ্রামে বিমান হামলা

মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের বাসিন্দারা গতকাল বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। জানা গেছে, গতকালের এ হামলার ঘটনা ঘটে মিয়ানমারের রাখাইনে রাজ্যের বুথিডং এবং মংডুর মুসলিম গ্রামে। এই হামলায় তিনজন আহত এবং বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সময় সকাল ১০টায় মিয়ানমার বিমানবাহিনীর যুদ্ধবিমান এবং ওয়াই-১২ পরিবহন বিমান কেইতমাউক টউংয়ে হামলা চালায়। এটি বুথিডংয়ের একটি মুসলিম অধ্যুষিত গ্রাম। সেখানে ৫০০ পাউন্ডের দুটি বোমা ফেলা হয়।

শক্তিশালী এ বোমা হামলায় অন্তত তিনজন আহত ও বেশ কয়েকটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আহতরা হলেন ১২ বছর বয়সী সুয়ে-দুল আমিন, মামাত আরস এবং ৫০ বছর বয়সী ইউ আমিন হু সুং।

এরসঙ্গে ১০টি মুসলিম বাড়ি আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে আহতরা সেখানে বিমান আসার শব্দ শুনতে পাননি।

এর পাশাপাশি মংডুতে ওয়াই-১২ পরিবহন বিমান এবং যুদ্ধবিমান অব্যাহতভাবে বোমাবর্ষণ করেছে। যা বাংলাদেশ সীমান্তের খুব কাছে অবস্থিত।

যুদ্ধবিমান সবমিলিয়ে এসব এলাকায় ১৭ বার বোমা ফেলেছে। এরমধ্যে প্রথম ধাপে চারটি বোমা, দ্বিতীয় ধাপে সাতটি এবং তৃতীয় ধাপে ছয়টি বোমা নিক্ষেপ করা হয়।

সূত্র: নারিনজারা

এমটিআই