দিন দিন তীব্র হয়ে উঠতে থাকা অভিবাসী-বিরোধী বিক্ষোভ দমনে পুলিশকে সহায়তা এবং নিরাপত্তা রক্ষায় দেশজুড়ে ৩ হাজার ৪০৫ জন সেনা মোতায়েন করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
অনিবন্ধিত বা নথিবিহনী অভিবাসীদের ফেরত পাঠানোর দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন শুরু করেছে দক্ষিণ আফ্রিকার কয়েকটি ডানপন্থি রাজনৈতিক সংগঠন। কিন্তু দিন দিন এই আন্দোলন সহিংস হয়ে উঠছে। আন্দোলন-বিক্ষোভের আড়ালে লুটপাট, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় পুলিশকে সহায়তা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের দপ্তরের কর্মকর্তারা।
গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের স্পিকারকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট রামাফোসা। সেই চিঠিতে তিনি বলেছেন, দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য এই সেনা মোতায়েন করা হয়েছে। এ জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে ৫ কোটি ৬০ লাখ র্যান্ড (৩৩ লাখ ৭০ হাজার ডলার)।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাজধানী জোহানেসবার্গে বড় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিরেন অভিবাসী বিরোধী আন্দোলনকারীরা। শুরুর দিকে এই কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও এক পর্যায়ে তা সহিংসহ হয়ে ওঠে এবং বহু দোকান ও সুপারশপ লুটপাট শুরু হয়। সহিংসতা ও লুটপাটের অভিযোগে সেদিন ৯ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে বৃহস্পতিবারের সমাবেশ শেষে অভিবাসী-বিরোধী আন্দোলনের সংগঠকরা জানিয়েছেন, এখন থেকে প্রতি বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি করবেন তারা।
প্রেসিডেন্টে দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আসন্ন বিক্ষোভ কর্মসূচিগুলোতে সম্ভাব্য সহিংসতা এড়াতেই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র : রয়টার্স
এসএমডব্লিউ
