বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে বেশ কয়েকজন আহত

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে বেশ কয়েকজন আহত

ইরানের দক্ষিণাঞ্চলের সিরিকসহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৮ জুলাই) মধ্যরাতে চালানো এ হামলায় দেশটির একাধিক বন্দর ও সামরিক অবকাঠামোকে টার্গেট করেছে মার্কিন সেনারা।

ইরানি বার্তাসংস্থা আইআরআইবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় সিরিকে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য মিনাব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সিরিকের মাছ ধরা ও বাণিজ্যিক জেটিতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, গতকাল ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবে তাদের বিভিন্ন অবকাঠামোতে হামলা চালানো হচ্ছে। আর এসব হামলার মাধ্যমে ইরানের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি সাধন করা হবে।

বাণিজ্যিক জাহাজে ইরানের হামলাকে বিপজ্জনক ও যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে সেন্ট্রাল কমান্ড। তারা বলেছে, এ ধরনের হামলা অনাকাঙ্খিত।

সূত্র: আলজাজিরা

এমটিআই