ইরানে নতুন করে আবারও হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যায়। বুধবার (৮ জুলাই) মধ্যরাতে প্রথমে সিরিক ও কেশম দ্বীপে বিস্ফোরণ হয়। এর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানে তারা নতুন করে আবারও হামলা শুরু করেছে।
ইরানের রাষ্ট্রয়াত্ত্ব প্রেস টিভি জানিয়েছে, কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরসঙ্গে হরমুজ প্রণালির খার্গ দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গতকাল ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবে তাদের বিভিন্ন অবকাঠামোতে হামলা চালানো হচ্ছে। আর এসব হামলার মাধ্যমে ইরানের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি সাধন করা হবে।
বাণিজ্যিক জাহাজে ইরানের হামলাকে বিপজ্জনক ও যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে সেন্ট্রাল কমান্ড। তারা বলেছে, এ ধরনের হামলা অনাকাঙ্খিত।
সূত্র: আলজাজিরা
এমটিআই
