বিজ্ঞাপন

নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা

ইরাকে খামেনির মরদেহ রেখে দেশে ফিরে আসছেন পেজেশকিয়ান

ইরাকে খামেনির মরদেহ রেখে দেশে ফিরে আসছেন পেজেশকিয়ান

ইরানে নতুন করে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৮ জুলাই) মধ্যরাত থেকে শুরু হওয়া এ হামলা এখনো চলছে। মার্কিন বাহিনী ইরানের সিরিক ও বন্দর আব্বাস বন্দরে হামলা চালিয়েছে। এছাড়া অন্যান্য জায়গায়ও হামলা হয়েছে।

এমন পরিস্থিতিতে সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকে রেখে দেশে ফিরে আসছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

গতকাল মঙ্গলবার রাতে খামেনির মরদেহ ইরাকের নাজাফে নিয়ে যাওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাবেন।

ইরানি বার্তাসংস্থা আইআরআইবি জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরুর পর নাজাফ ছেড়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি তেহরানে ফেরত আসছেন।

নাজাফে খামেনির শেষ বিদায়ে অংশ নেওয়ার কথা ছিল পেজেশকিয়ানের। এছাড়া তিনি ইরাকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করতেন।

খামেনির মরদেহ নাজাফ থেকে ঐতিহাসিক কারবালার ময়দানে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আবারও ইরানে ফেরত আসবে তার নিথর দেহ। এরপর আগামীকাল ৯ জুলাই তাকে দাফন করা হবে।

সূত্র: আলজাজিরা

এমটিআই